ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করবেন ইরানের প্রেসিডেন্ট

ভেনিজুয়েলা ও কিউবা সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সফর শেষে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন তিনি। ন্যাম সম্মেলনে অংশ নেয়া ছাড়াও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গেও আলাদা বৈঠক করার কথা রয়েছে তার।
 
৫০ বছর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পক্ষপাত এড়ানোর জন্য ১২০ সদস্য দেশকে নিয়ে নন এলাইন মুভমেন্ট বা ন্যাম গঠিত হয়।
 
ভেনিজুয়েলায় তেল বাণিজ্য নিয়ে কথা বলতে পারেন রুহানি। বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভ রয়েছে ভেনিজুয়েলায়। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি।
 
তেহরান ত্যাগ করার আগে সাংবাদিকদের রুহানি বলেন, কিউবা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও বিপ্লবী এক দেশ। তিনি দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো ও বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করবেন বলে জানান।
 
এদিকে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ সম্মেলনে সিরিয়া ও অভিবাসী নিয়ে মূল আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ