মারা গেলেন পুলিৎজার জয়ী নাট্যকার এডওয়ার্ড অ্যালবি

তিনবারের পুলিৎজার জয়ী নাট্যকার এডওয়ার্ড এলবি মারা গেছেন। শুক্রবার নিউইয়র্কের কাঠে লং আইল্যান্ডে নিজ বাড়িতে ৮৮ বছর বয়সী এই কিংবদন্তী মারা যান বলে জানিয়েছেন তার সহকারী।
 
এ ডেলিকেট ব্যালেন্স, সিস্কেপ ও থ্রি টল ওপেন নাটকের জন্য পুলিৎজার পার এডওয়ার্ড। তবে তার সবচেয়ে বিখ্যাত কর্ম হলো ‘হু’স এফরেইড অফ ভার্জিনিয়া উলফ’।
বইটি পুলিৎজার না পেলেও টনি এওয়ার্ড লাভ করে। এরপর হলিউডে একটি সিনেমাও তৈরি হয় যেখানে অভিনয় করেন রিচার্ড বার্টন এবং এলিজাবেথ টেলর।
 
১৯৯৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কাছ থেকে ন্যাশনাল এওয়ার্ড গ্রহণ করে এডওয়ার্ড। কয়েকবছর আগেই এক অপারেশন হয় তার। এসময় নিজের মৃত্যু আসন্ন জানিয়ে এক বিবৃতি দেন এডওয়ার্ড। তিনি বলেন,  তোমরা যারা আমার জীবনকে এত সুন্দর করেছ তাদের সবাইকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ