যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সিরিয়ার সরকার সমর্থিত বাহিনীর ৬২ জন সেনা সদস্য মারে গেছেন বলে দাবি করেছে রাশিয়া। এরা আইএসের বিরুদ্ধে লড়াই করছিল বলে জানায় তারা। এদিক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমান হামলা চালানোর কথা স্বীকার করে বলা হয়, সিরিয়ান সৈন্যদের উপস্থিতির কথা জানতে পেরে আমরা ডেইর-আল-জওর এলাকায় চালানো বিমান হামলা বন্ধ করে দেই।
এ ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে কোন মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকে 'অনিচ্ছাকৃত এই জীবননাশের' জন্য 'দুঃখ' প্রকাশ করা হয়।
এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিরিয়ায় অস্ত্রবিরতিকে হুমকি মুখে ফেলছে আমেরিকা। বিবিসি।
ইত্তেফাক/আরএ