বাজারের বরাদ্দ থেকে ৫ রুপি সরিয়ে কেন সিগারেট কেনা হলো, এ নিয়ে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে মুকেশ পাসোয়ানকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে জিতেন্দ্র রাম নামের তারই এক বন্ধু! ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে।
পুলিশের ভাষ্য, ২৮ বছর বয়সী মুকেশ বিহারের চম্পারণের বাসিন্দা। তিন জনের সঙ্গে একটি ঘরে থাকতেন তিনি। এক অনুষ্ঠানের জন্য তাদের মালিক মাসের বাজার কিনতে ২০০০ রুপি দেয়। মুকেশ জিনিসপত্র কেনার পর পাঁচ রুপি দামের একটি সিগারেট কেনেন। এ নিয়েই জিতেন্দ্রের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তার। ঝগড়া হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। জিতেন্দ্র ছুরি দিয়ে কোপাতে শুরু করে মুকেশকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকেশের।
অভিযুক্ত আগে জানিয়েছিল, জ্ঞান হারিয়ে মৃত্যু হয়েছে মুকেশের। পরে পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায়, তার লিভার ও অন্য অঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্রকে।
ইত্তেফাক/এএম