পৃথিবীর প্রাচীন যুগ থেকেই মানুষ কবুতর কিংবা চিঠির মাধ্যমে বার্তা আদান প্রদান করে আসছে। চিঠির মাধ্যমে বার্তা পাঠানোর পাশাপাশি অনেক সময় চিঠির মধ্যে করে দূর-দূরান্তের প্রিয়জনের কাছে পাঠানো হয় নানা জিনিসপত্রও। জামা-কাপড়, জরুরি কাগজপত্র থেকে শুরু করে ওষুধপত্র সব কিছুই ডাকযোগে পাঠানোর কথা এতদিন আমরা শুনেছি। তবে সমপ্রতি এক ব্যক্তি নিজের রেডিট অ্যাকাউন্টে বিচিত্র এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
ঐ ব্যক্তি জানান, তার ঠিকানায় আসা ঐ চিঠির খামের ওপরে লেখা ছিল, ভেতরে জীবিত পিঁপড়া রয়েছে। সাবধানতা হিসেবে লেখা ছিল, গরম এবং ঠান্ডা থেকে দূরে রাখুন।
এ ধরনের নির্দেশনা সংবলিত চিঠি পেয়ে রীতিমতো বিস্মিত হন ঐ ভদ্রলোক। চিঠির ভেতরে পাঠানো এই বিচিত্র বার্তার চেয়ে বেশি অবাক করার ঘটনা হলো, চিঠিটাই এসেছিল ভুল ঠিকানায়।