ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তার পূর্বসূরি মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মোদী মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলেন এবং তার ৮৩তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান।
মনমোহনকে দেয়া শুভেচ্ছাবার্তায় তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘ড. মনমোহন সিংকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ঈশ্বর তার সহায় হোন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।’ মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানের গাহ এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে। পিটিআই।
ইত্তেফাক/এসএসএ