ভারত-পাকিস্তানকে সংঘাতপূর্ণ অবস্থান থেকে সরে আসার জন্য আবারো আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। এছাড়া পারমানবিক শক্তিধর দেশ হিসেবে তাদের সংযতপূর্ণ আচরণ করা উচিত বলেও মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে ১৮ সেপ্টেম্বরে ভারতের সেনাঘাটিতে হামলার ঘটনাটি সন্ত্রাসী হামলা ছিল। এর তীব্র নিন্দাও জানায় তারা। যুক্তরাষ্ট্র জানায়, তারা বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা দুইপক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, ‘আমরা বেশ কয়েকবার এই অঞ্চলের সীমান্তবর্তী সন্ত্রাস নিয়ে উদ্যোগ জানিয়েছি। আমরা আবারো এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি।’
তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বিবিসি
ইত্তেফাক/এমএইচ