‘নওয়াজকে দেখিয়ে দেবো কিভাবে আগ্রাসনের জবাব দিতে হয়’

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খান বলেছেন, তিনি দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেখিয়ে দেবেন কিভাবে আগ্রাসনের জবাব দিতে হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের ‘নিখুঁত আক্রমণ’ এর প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
 
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা তেহরিক-ই-ইনসাফ পার্টির এই নেতা বলেন, প্রাথমিকভাবে আমাকে নওয়াজ শরীফকে একটা বার্তা দেয়া প্রয়োজন ছিল। কিন্তু আগামীকাল (শনিবার) মোদীকেও একটা বার্তা পাঠাবো। ইমরান খান তার সমাবেশে যোগ দিতে পাকিস্তানিদের আহ্বান করে বলেন, পাকিস্তানের সব মানুষের উচিত সমাবেশে যোগ দিয়ে নিজের ঐক্যতা প্রদর্শন করা। আমি নওয়াজ শরীফকে দেখাবো কিভাবে মোদীকে জবাব দিতে হয়।
 
ইমরান যোগ করেন, নওয়াজ দেশকে নেতৃত্ব দিতে অক্ষম। সেনা প্রধান জেনারেল রাহিল দেশের প্রতিনিধিত্ব করছেন। ইকোনমিক টাইমস।
 
ইত্তেফাক/এসএসএ