মাফিয়াদের হাত থেকে ভ্যানগগের চিত্রকর্ম উদ্ধার

আমস্টারডাম মিউজিয়াম থেকে চুরি হওয়া ভ্যানগগের দুটি চিত্রকর্ম উদ্ধার করেছে ইটালির পুলিশ। নেপলির একটি মাফিয়া চক্রের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
ভ্যানগগ মিউজিয়াম কর্তৃপক্ষ বলেছে ইটালির পুলিশের গভীর ও অব্যাহত অনুসন্ধানের ফলে মহামূল্যবান এই দু’টি চিত্রকর্ম উদ্ধার করা সম্ভব হয়েছে। 
 
চোরেরা মই দিয়ে জাদুঘরের ছাদে ওঠে। তারা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রধান প্রদর্শনী কক্ষ থেকে চিত্রকর্ম দু’টি নিয়ে যায়। ২০০২ সালের ৬ সেপ্টেম্বর রাতে চুরির ঘটনাটি ঘটে। এগুলোর ইন্স্যুরেন্স করা ছিল না। চিত্রকর্মগুলোর মালিক নেদারল্যান্ড সরকার। সে সময় জাদুঘরের নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। -বিবিসি

ইত্তেফাক/এমএএস