বিশ্বের বৃহত্তম রক ব্যান্ডের রেকর্ড গড়লো চীন

৯৫৩ জন সঙ্গীতশিল্পী একসঙ্গে গান গেয়ে বিশ্বের বৃহত্তম রক ব্যান্ডের রেকর্ড গড়লো চীন। সম্প্রতি গড়া এই রেকর্ড আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ।
 
এতে অংশ নেন ৩৪৯ জন কণ্ঠশিল্পী, ১৫৪ জন গিটারিস্ট, ১৫১ জন ড্রামার, ১০১ জন বেস গিটারিস্ট, ১০০ জন কিবোর্ড প্লেয়ার ও ৯৮ জন উইন্ড ইন্ট্রুমেন্ট শিল্পী।
এই রেকর্ড গড়ার জন্য অনুষ্ঠানটি মানসম্পন্ন হওয়ার প্রয়োজন ছিল এবং পেশাদার শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছিল গিনিজ কর্তৃপক্ষ।
 
দ্য বেইজিং কনটেম্পোরারি মিউজিক একাডেমির এই ব্যান্ডের নেতৃত্ব দেন দেশটির বিখ্যাত শিল্পী সু্ই জিয়ান। তাকে চাইনিজ রক গানের জনক বলা হয়। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড কমর্কর্তা তিনা শি ও ডং চেং বলেন, আগের রেকর্ডে ৫২০ জন অংশ নিয়েছিল। এবারের রেকর্ড প্রায় দ্বিগুণ। এনডিটিভি
 
 
ইত্তেফাক/এমএইচ