নবজাতককে জানলা দিয়ে ফেলে দিল কিশোরী মা

সদ্য জন্ম নেয়া শিশুকে দ্বিতল বাড়ির জানলা থেকে নিচে ফেলে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক কিশোরী মা। জন্মের কয়েক মিনিট পরই নিজের শয়ন-কক্ষের জানলা দিয়ে শিশুটিকে নিচে ফেলে দেয় ওই মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওমাহা সিটিতে।
 
'মিরর'-এর খবরে প্রকাশ, ঘুমের মধ্যেই প্রসববেদনা শুরু হয় ১৬ বছর বয়সী ওই কিশোরীর। প্রসব-যন্ত্রণা শুরুর কয়েক মিনিট পরই জন্ম নেয় এক কন্যা-শিশু। লোকলজ্জার ভয়ে কন্যা-শিশুকে জানলা দিয়ে নিচে নিক্ষেপ করে ওই কিশোরী। এরপর কিশোরী পুরো ঘটনা নিজের মাকে জানায়। মা পুলিশকে খবর দেন।
 
পুলিশ এসে পৌঁছালে ওই কিশোরী ও তার নবজাতককে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে মারা যায় নবজাতক।
 
পুলিশ জানিয়েছে, এখনো ওই কিশোরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। শিশুর ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে তারা।
 
ইত্তেফাক/এএম