মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পর্ন ছবিতে অংশ নিয়েছিলেন। সাবেক মিস ইউনিভার্স এলিসিয়া মাচাদোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই ভিডিও খুঁজে বের করেছে মার্কিন গণমাধ্যম বাজফিড।
‘ভিডিও সেন্টারফোল্ড’ নামের ‘সফট পর্ন’টি ২০০০ সালে নির্মাণ করেছিল প্লেবয়। নিউইয়র্কের বাফেলোর একটি পর্নভিডিওর দোকান থেকে উদ্ধার করা ভিডিও ক্লিপটি সম্পর্কে বাজফিডে বলা হয়, সর্ম্পুণ নগ্ন নারীদের নাচের পাশাপাশি যৌনাবদেনময়ী ভঙ্গিতে একে অপরকে স্পর্শ করছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প ভিডিওটির একটি ‘অযৌন’ অংশে ছিলেন যেখানে তিনি শ্যাম্পেনের বোতল খুলে প্লেবয় নামাঙ্কিত লিমুজিতে স্প্রে করছিলেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কের সময়ে সাবেক মিস ইউনিভার্স মাচাদোর সঙ্গে ট্রাম্পের কুআচরণের বিষয়টি তুলে আনেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। বিতর্কের পরে ট্রাম্প ভেনেজুয়েলায় জন্ম নেয়া মাচাদো’কে ‘বিরক্তিকর’ বলে টুইট করেন এবং অভিযোগ করেন মাচাদোর পর্ন ভিডিও আছে। তবে বাস্তবে তার এই অভিযোগের সত্যতা মেলেনি। মাচাদো সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন এবং তার সঙ্গে ট্রাম্পের আচরণের বিষয়টি আসন্ন নির্বাচনের আলোচনার বড় ইস্যুতে পরিণত হয়েছে।
তারকাদের যৌন ভিডিও বিষয়ে ট্রাম্পের অবশ্য তেমন জড়তা নেই। ২০০৩ সালে হাওয়ার্ড স্টার্নের সঙ্গে সাক্ষাতকারে বলেছিলেন, আমি প্যারিস হিলটনের ভিডিওটি স্ত্রী ট্রাম্পের সঙ্গে দেখেছি। হিলটনকে শৈশব থেকে চেনা ট্রাম্প বলেন, ১২ বছর বয়স থেকেই হিলটন যৌনাবেদনময়ী ছিল। ইন্ডিপেন্ডেন্ট।
ইত্তেফাক/এসএসএ