আগামী বছরের মার্চ মাস নাগাদ ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে এই কথা জানিয়েছেন।
টেরেসা মে লিসবন চুক্তির বহুল আলোচিত আর্টিকেল-৫০ কার্যকর করার মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করবে। এর অর্থ হল ২০১৯ সালের গ্রীষ্মকাল নাগাদ ইইউ থেকে বেরিয়ে যাবে ব্রিটেন।
ইইউ ছাড়ার মাধ্যমে ব্রিটেন আবারো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেন টেরেসা মে। কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে প্রথম সম্মেলনের আগে বিবিসিকে এসব কথা বলেন তিনি।
ইত্তেফাক/এমএএস