জলবায়ু পরিবর্তন নিয়ে বৈঠকে ওবামা-ডিক্যাপ্রিও

জলবায়ু পরিবর্তন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ প্রভাব সম্পর্কে ডিক্যাপ্রিও’র নতুন একটি প্রামাণ্যচিত্র প্রচারিত হওয়ার আগে  সোমবার হোয়াইট হাউজে বৈঠকটি হচ্ছে।

ডিক্যাপ্রিও কয়েক বছর ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন। তিনি ২০১৬ সালে ‘দি রেভেন্যান্ট’ মুভির জন্য শ্রেষ্ঠ অভিনেতার একাডেমি পুরস্কার পান। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের বায়ুমন্ডল বিজ্ঞানের অধ্যাপক ক্যাথরিন হেইহোর সঙ্গে বৈঠক করবেন।

ওবামা তার দুই মেয়াদেই অগ্রাধিকার হিসেবে বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

Exciting news: @POTUS will be joined by @LeoDiCaprio for a conversation on combating climate change at #SXSL: https://t.co/eMPiKavm8y pic.twitter.com/o7Gp0cNhBV
— The White House (@WhiteHouse) September 25, 2016

‘দ্য ইলেভেন্থ আওয়ার’ শীর্ষক জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রামাণচিত্র তৈরির প্রায় এক দশক পর ডিক্যাপ্রিও এখন ‘বিফোর দি ফ্লাড’ নামক একটি ছবি বানাচ্ছেন। মুভিতে ওবামা ও ফ্রান্সিসের সংক্ষিপ্ত উপস্থিতিও রয়েছে। এএফপি

ইত্তেফাক/এমএইচ