স্পেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯০ জন আহত

স্পেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মালাগার কাছে রবিবার একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৯০ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর মেইল অনলাইনের।
 
উদ্ধারকাজে নিয়োজিত জরুরি সেবা সংস্থা জানায়, এ ঘটনায় আহত প্রায় ৫৭ জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রেস্টুরেন্টে একটি উৎসব চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
স্থানীয় টিভি চ্যানেলের খবরে দেখা যায়, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ছুটাছুটি করতে থাকে। এতে রেস্টুরেন্টের বেশ ক্ষতি সাধিত হয়েছে। ল অপিনিয়ন দে মালাগা নামে একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের আগেই বাবুর্চি এ নিয়ে সতর্ক করেছিল। এ কারণে অনেকে আগে থেকেই বেরুতে পেরেছেন।
 
ইত্তেফাক/এমএএস