আফগানিস্তানে একটি মার্কেটে বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫ জন। সোমবার দেশটির উত্তরাঞ্চলে তুর্কেমেনিস্তান সীমান্তে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, একটি বাইসাইকেলে বোমাটি লুকানো ছিল। হাটের দিন স্বাভাবিকভাবেই সেখানে অনেক মানুষ ছিলেন। ফলে বিস্ফোরণে হতাহত হন অনেকে।
প্রদেশের গভর্নরের মুখপাত্র রেজা গাফুরি বলেন, সোমবার বেশি মানুষ মার্কেটে আসেন। বাইসাইকেলে লুকিয়ে রাখা বোমায় ৬ জন নিহত হন। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
তবে এখন পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ