দাদাকে বিয়ে করেছেন জেনে হতবাক যুবতী!

কনের বয়স ২৪, আর বরের ৬৮। বয়সের এই বিশাল ব্যবধান বাধা হতে পারেনি তাদের বিয়েতে। কিন্তু বিয়ের তিন মাস পর 'বড় ধরনের এক ধাক্কা' খেলেন বর ও কনে, যখন জানতে পারলেন তাদের সম্পর্ক আসলে দাদু ও নাতনির! 
 
বিয়ের পর সবই ঠিকঠাক চলছিলো। কিন্তু এই সত্য সামনে আসে তখন, যখন নতুন বউকে আগের এক স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেন স্বামী। পুরনো অ্যালবাম দেখালে ওই যুবতী বউ আবিষ্কার করেন, তিনি নিজে বৃদ্ধের প্রথম পক্ষের স্ত্রী’র পরিবারের নাতনি! 
 
ঘটনাটি জানতে পেরে খুব স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন ফ্লোরিডার ওই দম্পতি। কিন্তু প্রাথমিক চমক কেটে গেলে তারা সিদ্ধান্ত নেন, বর্তমান সম্পর্কটাকেই এগিয়ে নেবেন তারা। 
 
বৃদ্ধের ভাষ্য, তার পূর্বের দুই সম্পর্ক তিনি টিকিয়ে রাখতে পারেননি। প্রথম স্ত্রী, অর্থাৎ বর্তমান স্ত্রী’র দাদি নিজের সন্তানদের নিয়ে হঠাৎই বৃদ্ধকে ত্যাগ করে চলে যান। বহু চেষ্টা করেও স্ত্রী ও সন্তানদের খোঁজ পাননি তিনি। দ্বিতীয় স্ত্রী’র ক্ষেত্রেও একই ঘটনা ঘটে প্রায়। আর এরপরেই আচমকা লটারিতে একসঙ্গে বহু টাকা পেয়ে যান বৃদ্ধ। সিনেমার গল্পের মতো পাল্টে যায় তার জীবন। 
 
বৃদ্ধ আরও জানিয়েছেন, যখন সুখের মুখ দেখলেন তখন ইচ্ছে জাগল নতুন করে জীবন শুরু করার। তারপর এই যুবতীর সঙ্গে বিয়ে ও এই ঘটনার আবিষ্কার। তবে সব জেনেও বর্তমানে মিয়ামির গোল্ডেন বিচে একসঙ্গে দাম্পত্য জীবন উপভোগ করছেন ওই দম্পতি!
 
ইত্তেফাক/এএম