রিগ্যাল ফার্নিচারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে রিগ্যাল ফার্নিচারের ৬০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।
রিগ্যাল ফার্নিচার কাঠ, মেটাল ও লেমিনেটেড বোর্ড- এ তিন ক্যাটাগরির নানা ধরনের আসবাবপণ্য বাজারজাত করছে। এসব আসবাবপত্রের মধ্যে রয়েছে খাট, সোফা, আলমারি, ওয়্যার ড্রব, ড্রেসিং টেবিল, চেয়ার ও সু-র্যাক। এসব পণ্যের পাশাপাশি রিগ্যাল শোরুমে কমফি ব্র্যান্ডের ফোম, ম্যাট্রেস, পিলো ও কুইল্ট পাওয়া যাচ্ছে।
সম্মেলনে আরএফএল এর পরিচালক আর এন পাল, চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধর, হেড অব মার্কেটিং এম এ এম মুনীম, সিনিয়র জেনারেল ম্যানেজার মো. তৌকিরুল ইসলাম ও জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
আর এন পাল পরিবেশকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি পরিবেশকদেরকে মানসম্পন্ন ও আধুনিক ডিজাইনে রিগ্যাল ফার্নিচার তৈরির প্রতিশ্রুতি দেন।
সম্মেলনে পরিবেশকগণ রিগ্যাল ফার্নিচার কর্তৃপক্ষকে ক্রেতার চাহিদার প্রতি লক্ষ্য রেখে পণ্য তৈরির আহ্বান জানান।
ইত্তেফাক/এমএইচ