আয়কর বিবরণী জমা দেওয়ার সুবিধায় আজ বুধবার সব ব্যাংকের শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকালে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা সাপেক্ষে মঙ্গল ও বুধবার রাত ৮টা পর্যন্ত সব তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। আয়কর নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের সব কর অঞ্চলের কার্যালয় খোলা রাখছে এনবিআর।