বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন এস এম মনিরুজ্জামান

 
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামানকে ব্যাংকটির ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ নিয়োগের কথা জানানো হয়।
 
এতে বলা হয়, মনিরুজ্জামানকে তার বর্তমান চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
 
মন্ত্রণালয়ের অপর এক আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক (পরিবহন) পদে মো. ফজলুর রহমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। এতে বলা হয়, ২৬ নভেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর ধরা হবে।
 

ইত্তেফাক/এএম।