দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হয়েছেন আহসান খান চৌধুরী। সম্প্রতি গ্রুপের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিনি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)’র ছেলে আহসান খান চৌধুরী ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন। ৪৬ বছর বয়সী আহসান খান ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।
১৯৮১ সালে প্রাণ-আরএফএল গ্রুপ যাত্রা শুরু করে। তখন থেকেই গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। ২০১৫ এর ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অপর দিকে গ্রুপের সাবেক চেয়ারম্যান লে.কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.) ২০১৬ এর ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/এমএইচ