বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসে কর্মরত মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
সোমবার ব্যাংকের এক কর্মচারী নির্দেশে তাকে পদোন্নতি প্রদানপূর্বক বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসে বহাল করা হয়েছে।
হুমায়ুন কবির ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিকম অনার্সসহ এমকম ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন।
২৮ বছরের পেশাগত জীবনে হুমায়ুন কবির কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ব্যাংক পরিদর্শন বিভাগ ও আরো গুরুত্বপূর্ণ বিভাগসহ মতিঝিল ও বরিশাল শাখা অফিসে বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা, সফলতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া মহাব্যবস্থাপক পদে থাকাকালীন তিনি ডেপুটেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর অনুষদ সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে হুমায়ুন কবির কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, শ্রীলঙ্কা ও তুর্কমেনিস্তানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স, সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।
তিনি বরিশাল জেলার গৌরনদী থানার কাণ্ডপাশা গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম মো. হাবিবুর রহমান খানের পুত্র ।
ইত্তেফাক/ইউবি