শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর কাছে কম্বল দিল ব্যাংক এশিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শীতার্তদের সহায়তায়  কম্বল তুলে দিয়েছেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান। 
 
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে অনুদানের কম্বল তুলে দেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী। 
 
এ সময় ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান  রুমি এ হোসেন উপস্থিত ছিলেন।
 
চলতি বছর শীতার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার কম্বল দিয়েছে ব্যাংকটি।
 
ইত্তেফাক/ইউবি