মেটলাইফ-এর কোল্যাব প্রোগ্রাম : বীমার ডিজিটালাইজেশন

সিঙ্গাপুরভিত্তিক মেটলাইফ ইনোভেশন সেন্টার ল্যুমেন ল্যাব ‘কোল্যাব’ শীর্ষক স্টার্টআপ এর ঘোষণা দিয়েছে। এটি আগামীর ব্যবসায়ীক প্রয়োজনগুলোকে সহায়তা করতে একটি ‘প্রোডাক্ট রেডি’ স্টার্টআপ প্রোগ্রাম।
 
এই প্রোগ্রাম এর মাধ্যমে বীমা সংক্রান্ত প্রযুক্তি ভিত্তিক কোন স্টার্ট আপ অভিনব কোন সমাধান প্রদানের মাধ্যমে মেটলাইফ এর সহায়তায় বাস্তাবায়নের সুযোগ পেতে পারে।
 
এ প্রসঙ্গে ‘ল্যুমেন ল্যাব’ এর সিইও ও মেটলাইফ এশিয়ার চিফ ইনোভেশন অফিসার জিয়া জামান বলেন, ‘ধারণা আদান-প্রদান ও সমাধান তৈরির ক্ষেত্রে ‘কোল্যাব’ স্টার্টআপদের জন্য উপযুক্ত এবং অন্যতম মার্কেটপ্লেস। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের গ্রাহকদের সমস্যা সমাধানের মাধ্যমে দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নতুন আবিষ্কার যেমন দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে তেমনি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাও নিয়মিত কাজের অংশ হয়ে যাচ্ছে, আমরা স্টার্টআপ কমিউনিটির সহায়তায় এ ধরনের প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণে নিয়ে আসতে আগ্রহী।’
 
‘কোল্যাব’ প্রোগ্রামটির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া, বীমা ব্যবসার মডেল ও বিপণন প্রক্রিয়া নির্ভর অভিনব সমাধানের জন্য প্রোগ্রামটি অংশগ্রহণের জন্য আবেদন আহবান করছে। মেটলাইফ ছাড়াও এ প্রোগ্রামে স্টার্টআপদের সহায়তার জন্য বিশেষজ্ঞ দল এবং কো-স্পন্সর হিসেবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট বিজস্পার্ক, ওয়েভমেকার পার্টনারস এবং ওলিভার ওয়েম্যান, স্টার্ট আপদের সহায়তায় কাজ করবে।
 
আগামী ১৯ মে, ২০১৭ তারিখের ডেমো ডে-তে উপস্থাপনের জন্য ‘কোল্যাব’ সারাবিশ্ব থেকে কয়েক স্তরের পর্যালোচনার মাধ্যমে মোট আটটি স্টার্টআপকে নির্বাচন করবে। বিজয়ী স্টার্টআপ মেটলাইফে-এ তাদের স্টার্ট আপ পাইলট আকারে বাস্তবায়নের লক্ষ্যে পাবেন এক লাখ মার্কিন ডলারের চুক্তি। http://www.lumenlab.sg/ লিংকে ভিজিট করে ‘কোল্যাব’ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে। 
 
 
ইত্তেফাক/এমএইচ