ফেসবুকে ট্রাম্পকে ‘উল্লুক’ আখ্যা পেনসিলভানিয়া সিনেটরের

একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিবাদী ও কামুক উল্লুক বলে তীব্র কটাক্ষ করেছেন পেনসিলভানিয়ার সিনেটর  ডেলিন লিচ।
 
ফিলাডেলফিয়া অঞ্চলের ডেমোক্রেট নেতা লিচ তার ফেসবুকে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেশটির পুলিশের বৈঠক সংক্রান্ত একটি পলিটিকো সংবাদপত্রের একটি প্রতিবেদন শেয়ার করেন। 
 
সেখানে, একজন পুলিশ কর্মকর্তা অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত বিষয়ক আইনের বিষয়ে ট্রাম্পকে অবহিত করেন যার মাধ্যমে আদালতে রায়ের আগেই সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করতে পারে। সেই আইন পরিবর্তন করার চেষ্টা করছেন টেক্সাসের সিনেটর সেটা উল্লেখ করে বুধবারের বৈঠকে ট্রাম্পের সামনে রসিকতায় মেতে উঠেন কয়েক পুলিশ কর্মকর্তা। কর্মকর্তা কৌতুক করে বলেন, এই আইন সংশোধিত হলে অপরাধীচক্র সিনেটরের জন্য স্মৃতিস্তম্ভ স্থাপন করবে।
 
এ সময় ট্রাম্প ক্ষেপে গিয়ে বলেন, ‘রাজ্য সিনেটর কে, আপনারা তার নাম আমাকে দিন, আমরা তার কৃতকর্মকে ধ্বংস করে দেবো।’সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইনের বিরোধী পেনসিলভানিয়া সিনেটর লিচ ফেসবুকে ট্রাম্পকে ওপেন চ্যালেঞ্জ কর লিখেন, আমি নাগরিক সম্পদ বাজেয়াপ্তকরণের বিপক্ষে।  
 
অবশ্যই আমি ফ্যাসিস্ট ও সেক্স পাগলা উল্লুক ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকবো’ বলেও অপর এক টুইট বার্তায় বলেন সিনেটর লিচ।  ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে পেনসিলভানিয়ার সিনেটরের এ দুটি পোস্ট ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে।  ইয়াহু নিউজ।
 
ইত্তেফাক/সেতু