ফ্রান্সের উত্তরাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী ফ্লেমানভিল পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঝুঁকির আশংকা নাকচ করে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্টরা।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তা অলিভার মারমিওন জানান, ‘এটি অত্যন্ত জটিল একটি যান্ত্রিক ত্রুটি হলেও পারমাণবিক দুর্ঘটনা নয়।’ এ ঘটনায় পাঁচ জন ব্যক্তি শারীরিক অস্বস্তির কথা জানালেও এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফ্লেমানভিলের এ পারমাণবিক স্থাপনায় দুটি পারমাণবিক চুল্লী রয়েছে। যুক্তরাজ্যের নতুন মডেল অনুযায়ী আরো একটি চুল্লী বসানোর কাজ চলছিল সেখানে। তবে, এই বিস্ফোরণে সঠিক কারণ এখনো অজানা রয়েছে।
ফ্রান্সের অন্য একটি জাতীয় দৈনিক বলছে, স্থানীয় সময় সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। ২০১৫ সালে স্থাপনাটিতে প্রথম যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বড় ধরণের দুর্ঘটনার এড়াতে গত বছরের অক্টোবরে প্রায় ৩ হাজার মানুষ প্রজেক্টটি বন্ধের দাবীতে বিক্ষোভ করে।
ইত্তেফাক/ সেতু