অবশেষে সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে গেছে চার পা ও দুই লিঙ্গ নিয়ে জন্মানো ভারতীয় শিশু।
গত ২১ জানুয়ারি দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের পুলাদিন্নী গ্রামের সরকারি স্বাস্থকেন্দ্রে শিশুটির জন্ম হয়। দরিদ্র কৃষক বাবার নাম চেন্নাবাসাভা এবং মা ললিতাম্মা হচ্ছেন গৃহিণী। বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়ায় স্থানীয় ডাক্তারদের পরামর্শে শিশুটিকে জন্মের পরদিনই তারা প্রায় দুশো কিলোমিটার দূরের নারায়ণা হেলথ সিটিতে নিয়ে যান।
বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটির ২০ জন ডাক্তারের একটি টিম ‘পলিমেলিয়া ডিসঅর্ডার’নিয়ে জন্ম নেয়া শিশুটির অপারেশনের ঝুঁকি নেন। আর ধাপে ধাপে সম্পন্ন জটিল সব অস্ত্রোপচারে নেতৃত্ব দেন ড. সঞ্জয় রায়।
তিনি বলেন, ‘এটি এমন একটি জটিল সমস্যা যে প্রায়ই ঘটতে দেখা যায়, কিন্তু সাহসের সঙ্গে উদ্যোগ নিলে এর চেয়েও বড় ধরণের সীমাবদ্ধতা জয় করা যায়।’
এর আগে, ভারতের অতি দরিদ্র এবং প্রান্তিক অঞ্চলে এমন বিকলাঙ্গ অবস্থায় জন্মা নেয়া শিশুরা প্রায় সব মারা যেত।
ইত্তেফাক/সেতু/উজ্জল