গ্রিসের থেসালোনস্কি শহরের ভূ-গর্ভে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ৫শ’ পাউন্ড বা প্রায় ২৩০ কিলোগ্রাম ওজনের বড়সড় একটি বোমা নিষ্ক্রিয় করার জন্য স্থানীয় প্রায় ৭০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
আধুনিক গ্রিসে পাওয়া যুদ্ধকালীন বোমাগুলোর মধ্যে এটিকেই সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে।
আর বোমাতঙ্কে দেশটি থেকে এবারই প্রথম এতো বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। গত সপ্তাহে রাস্তায় সংস্কার কাজে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে বোমাটি দেখতে পায় শ্রমিকেরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, বোমাটি দীর্ঘদিন মাটির নিচে থাকায় বাহির থেকে দেখে বোঝা যাচ্ছে না যে এটি মিত্রবাহিনীর নাকি জার্মানির ফেলা বোমা।
IMG0
দেশটির সেনাবাহিনী জানায়, রবিবার কোনো এক সময় বোমাটি নিষ্ক্রিয় করা হতে পারে। এতে ৮ ঘণ্টা থেকে কমপক্ষে দু’দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় মানুষের নিরাপত্তা বিধানে ১ হাজার পুলিশ এবং ৩শ’ স্বেচ্ছাসেবী মোতায়েন করেছে দেশটির সরকার। বিবিসি।
ইত্তেফাক/সেতু