পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া। দেশটির মাসাই গোত্রের অধিবাসীদের ‘সিংহ মানুষ’ হিসেবে ডাকা হয়। কারণ এরাই হচ্ছে পৃথিবীর একমাত্র গোত্র যাদের কাছে সিংহ হত্যা ঐতিহ্যের ধারক হিসেবে স্বীকৃত।
পৃথিবীর অর্ধেক মাসাই অধিবাসীই তানজানিয়াতে বসবাস করে এবং যাদের জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ হচ্ছে পশু পালন। ফলে প্রতিনিয়ত তাদের আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে পোষা প্রাণীদের নিয়ে ছুটতে হয়। আর সেখানেই খাবারের সন্ধানে হানা দেয় পশুরাজ সিংহের দল। আর এ কারণেই আদিকাল থেকেই মাসাইদের প্রধান শত্রু এই সিংহরা। তাই সুযোগ পেলেই সিংহ হত্যা মাসাইদের কাছে বীরত্বের প্রতীক হয়ে দাঁড়ায়।IMG0
গত কয়েকবছর আগেও আফ্রিকাতে পৃথিবীর প্রায় অর্ধেক সিংহ থাকলেও দিন দিন এ সংখ্যা দ্রুত কমে আসছে। ফলশ্রুতিতে তানজানিয়ান সরকার ১৯৭০ সালেই সিংহ হত্যা বন্ধ করলেও তা খুব একটা কার্যকর সমাধান দিতে পারেনি।
দেশটিতে সিংহের সংখ্যা কমতে কমতে বর্তমানে ৪০ টিতে নেমে এসেছে। অবশেষে এই বিপন্ন প্রজাতিকে বাঁচাতে এগিয়ে এসেছে স্বয়ং মাসাইরাই। বর্তমানে এই গ্রোত্রের মানুষেরাই প্রাণী গবেষকদের সঙ্গে যোগ দিয়ে নানা পণ্থায় কাজ করে যাচ্ছে সিংহ রক্ষায়।IMG1
আর এতে তানজানিয়ান সরকারও খুব খুশি। দেশীয় ও আন্তর্জাতিক প্রাণী অধিকার রক্ষাকারী স্বেচ্ছাসেবীদের সঙ্গে মাসাইদের একিভূত করে চলছে সিংহদের অস্তিত্ব টিকিয়ে রাখার কার্য়ক্রম। সিএনএন।
ইত্তেফাক/সেতু/মাহমুদুল ইসলাম