টুপি ধরতে গিয়ে পা পিছলে এসক্যালেটর থেকে পড়ে মৃত্যু হল ২৯ বছরের জেনি সানতোসের। তিনি নিউ জার্সির বাসিন্দা। শনিবার ভোর সাড়ে পাঁচটায় দুর্ঘটনাটি ঘটেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অকুলাস শপিং মলে।
নিউ ইয়র্ক পুলিশ সূত্রে জানা যায়, ৪৫ ফুট উঁচু থেকে নীচে পড়ায় প্রচুর রক্তক্ষরণ হয় জেনির। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চোখের সামনে মাকে এভাবে উপর থেকে পড়তে দেখে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে দুই মেয়ে। ওই হাসপাতালে তাঁদেরও চিকিৎসা চলছে।
IMG0
ওই দিন যমজ দুই মেয়েকে নিয়ে শপিং করতে সেখানে গিয়েছিলেন জেনি। এসক্যালেটরে করে উপরের তলায় উঠছিলেন। তখনই দুই মেয়ের একজন হাতে থাকা ওই টুপিটা ছুড়ে নীচে ফেলে দেয়। তা ধরতে গিয়েই এসক্যালেটরের রেলিং টপকে নীচে পড়ে যান তিনি। আনন্দবাজার প্রত্রিকা।
ইত্তেফাক/সেতু