পূর্ব চীন সাগরে দ্বীপের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র জাপানকে অব্যাহত সহযোগিতা দিয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেইজিং। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়।
সপ্তাহান্তে দ্বীপ সংকটসহ নিরাপত্তা চুক্তিবিষয়ক আর্টিকেল ৫ নিয়ে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। এক যৌথ বিবৃতিতে দেশ দুটি একথা জানায়। দ্বীপটি জাপানের কাছে সেনকাকু ও চীনের নিকট দিয়াউজু নামে পরিচিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, চীন বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এর তীব্র বিরোধিতা জানাচ্ছে। তিনি আরো বলেন, দ্বীপটি উত্তরাধিকার সূত্রে প্রাচীনকাল থেকেই চীনের সম্পদ। এতে কিছু এসে যায় না কে কি বললো বা করলো, এতে সত্য পরিবর্তন হয়ে যাবে না যে, দিয়াউজু দ্বীপ চীনের এবং বেইজিং তার জাতীয় সার্বভৌমত্ব ও অঞ্চল রক্ষার প্রতিশ্রুতি থেকে কখনোই সরে দাঁড়াবে না। বেইজিং’র একটি দৈনিক সংবাদপত্রকে জানিয়েছেন জেং।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানের উচিত নিজেরা কী বলছে বা করছে তা পর্যবেক্ষণ করা। তাছাড়া জটিল ইস্যু এড়ানো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে এমন কিছু নিয়ে ভুল মন্তব্য না করা। বলেন জেং। রয়টার্স
ইত্তেফাক/নূহু