ফ্রান্সে 'সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের' জন্য অভিযুক্ত ৩

 
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার দুই পুরুষ ও ১৬ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বিচারিক সূত্রে একথা জানা গেছে। শুক্রবার উপকূলীয় নগরী মোন্টপেলিয়ারের কাছে এদের গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছে- থমাস সাউরেত (২০), তার সহযোগী সারাহ্ (১৬) ও মালিক হাম্মামি (৩৩)।
 
সূত্র জানায়, তাদের বিরুদ্ধে একটি সন্ত্রাসী চক্রকে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
 
সাউরেত ও তার সহযোগীর বিরুদ্ধে একটি সংঘবদ্ধ দলের পক্ষে বিস্ফোরক তৈরি ও রাখার অভিযোগও আনা হয়েছে। ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী তদন্ত কর্মকর্তারা এই মামলার তদন্ত করছেন।
 
টেলিগ্রাম ব্যবহারের জন্য কয়েক সপ্তাহ আগেই এদের সনাক্ত করা হয়। জিহাদিরা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করে। কিশোরীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক স্টেট গ্রুপের প্রতি আনুগত্য জানিয়ে একটি ভিডিও পোস্ট করার পর পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালায়। বাসস।
 
ইত্তেফাক/রাফাত