ক্রিমিয়া ইউক্রেনকে ফেরত দিবে না রাশিয়া

ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ইউক্রেনের কাছে হস্তান্তর করবে না রাশিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা জানায়। 
 
গত মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা পরিষ্কার করতে চায় যে, সে রাশিয়ার কাছে আশা করে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে তারা পরিত্যাগ করবে, ফিরিয়ে দিবে।
     
এ মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, আমাদের অঞ্চল ফিরিয়ে দিব না। ক্রিমিয়া রাশিয়া ফেডারেশনের অংশ। ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজেদের সংযুক্ত করে রাশিয়া। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ আরোপ করে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসময়ই ক্রেমলিনের সঙ্গে পশ্চিমা সম্পর্ক সবচেয়ে শীতল অবস্থায় পরিণত হয়। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির