অনেক আয়োজন করে ২০১৪ সালে একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড করেছিল বাংলাদেশ। প্রায় দ্বিগুণ মানুষের অংশগ্রহণে বাংলাদেশের সেই রেকর্ডকে পেছনে ফেলেছে ভারত।
রেকর্ডের স্বীকৃতি দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বলা হয়, গত ২১ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের কাগভাদরে খোদাল ধাম ট্রাস্টে আয়োজিত হয় জাতীয় সংগীতের অনুষ্ঠান। এতে ৫ লক্ষ ৯ হাজার ৬১ জন অংশ নেয়। মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০লক্ষ মানুষ এসেছিল, কিন্তু স্থানের সংকুলান করতে পারেনি।
২০১৪ সালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছিল ২লক্ষ ৫৪ হাজার ৫শ জন মানুষ। আয়োজক কমিটির প্রধান পরেশ গাজেরা বলেন, আমরা এই রেকর্ডে অনেক গর্বিত কারণ পূর্বের রেকর্ডের প্রায় দ্বিগুণ মানুষ অংশগ্রহণ করেছে।
ইত্তেফাক/সাব্বির