সিরিয়ায় বিমান হামলায় ২৪ জন নিহত

সিরিয়ায় ইসলামিক স্টেট- আইএসের দখলে থাকা একটি শহরে তুরস্কের বিমান হামলায় ২৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের অভিযানে কেবলমাত্র ‘সন্ত্রাসীরা’ নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সিরিয়ার আল-বাব শহরে বিমান হামলা ও গোলা বর্ষণে ১১ শিশুসহ ২৪ জন নিহত হয়।
 
তবে তুরস্কের সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, সেখানে বিমান হামলা ও গোলা বর্ষণে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। বাসস/এএফপি/এমএজেড।
 
ইত্তেফাক/সেতু