মালয়েশিয়া পিয়ংইয়ংয়ের অনুরোধের প্রেক্ষিতে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সৎভাইয়ের লাশ ফেরত পাঠাবে। তবে এক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। উপ-প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেন।
আঞ্চলিক ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমাদ জাহিদ হামিদি পিয়ংইয়ংয়ের অনুরোধ জানানোর খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা যেকোন বিদেশি সরকারের অনুরোধ সহজভাবে মেনে নেবো। তবে এক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। যেকোন দেশের ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্কের প্রতি সম্মান জানানো আমাদের নীতি।’
তিনি নিশ্চিত করেন সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে নিহত ব্যক্তিটি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নেম। তবে উত্তর কোরীয় পুলিশ এব্যাপারে তাদের সরকারি বিবৃতিতে কেবলমাত্র কোরিয়ার এক পুরুষ নিহত হওয়ার কথা উল্লেখ করেছে। বাসস।
ইত্তেফাক/রাফাত