সাইকেল চালানোর মিশনে এসে মন্ত্রীর সাইকেল চুরি!

 
সাইকেল চালানোর মিশনে এসে চুরি হয়ে গেল মন্ত্রীর সাইকেল। ঘটনাটি জার্মানিতে ঘটে। দেশটির এক মন্ত্রী সাইকেলিংকে জনপ্রিয় করে তুলতে সাইকেল চালিয়ে এক অনুষ্ঠানে যোগদেন। কিন্তু অনুষ্ঠান শেষে দেখেন, নিজের সাইকেলটি চুরি হয়ে গেছে।
 
দেশটি বিকল্প সড়ক পরিবহন ব্যবস্থার কথা মাথায় রেখে ২০১৯ সালের মধ্যে সাইকেলিংকে জনপ্রিয় করে তুলতে চাচ্ছে। এর অংশ হিসেবে মূল রাস্তার পাশে সাইকেলের জন্য আলাদা লেন তৈরির কাজও শুরু হয়ে গেছে। আর সাধারণ মানুষের মধ্যে সাইকেলের এই জনপ্রিয়তা ছড়িয়ে দিতে জার্মানির ফ্লান্ডার্স অঞ্চলের 'মিনিস্টার অব মবিলিটি' বেন ওয়েটস একটি কনফারেন্সে যোগদেন সাইকেল চালিয়ে এসে।
 
মন্ত্রীর মুখপাত্র জানায়, আমরা স্টেশনের রেকে সাইকেলটি তালা দিয়ে এসেছিলাম। কিন্তু আধাঘণ্টা পর আমরা ফিরে এসে দেখি সাইকেলটি নেই।
 
এরপর মন্ত্রী বাধ্য হয়ে তার গাড়ি নিয়ে আসতে বলেন এবং তাতে চেপে নিজ কর্মস্থলে পৌঁছান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পুলিশ সিসি ক্যামেরা দেখে চোরকে পাকরাও করে সাইকেলটি উদ্ধার করবে। রয়টার্স।
 
ইত্তেফাক/রাফাত