অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হলেন সাবেক হংকং নেতা

হংকং এর সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাঙকে নিজ কার্যালয়ে অসদাচরণ এবং চীনে থাকা নিজের বিলাসবহুল ফ্লাট সংক্রান্ত জালিয়াতির কারনে দোষী সাব্যস্ত করা হয়েছে।
 
হংকংকে ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পরিচালন করা এই নেতার বিরুদ্ধে এ নিয়ে তিনটি অভিযোগ দাখিল করছে আদালত।
 
তবে তাঁর বিরুদ্ধে আনা অসদাচরণের দুইটি অভিযোগ থেকে অব্যাহতি পেলেও ঘুষ নেওয়ার তৃতীয় অভিযোগের কারনটি এখনো তদন্ত করে দেখছেন দেশটির বিচারকরা।  
 
স্যাঙ দেশটির প্রশাসনের সবচেয়ে উচ্চ পর্যায়ের ব্যক্তি যিনি এই দূর্নীতি সংক্রান্ত মামলায় ফেঁসে গেছেন। 
 
মামলার প্রসিকিউটররা দাবী করছেন, স্যাঙ তাঁর শাসনামলে দেশটির ওয়েব মিডিয়া নামের একটি ব্রডকাস্ট কোম্পানিকে লাইসেন্স দিয়েছিলেন। এছাড়া তিনি এই কোম্পানির শেয়ার হোল্ডারদের কাছ থেকে চীনে অবস্থিত বিলাসবহুল একটি ফ্লাট ক্রয় করেছেন সংশ্লিষ্টদের কোন ঘোষণা প্রদান ছাড়াই।
 
তারা আরো বলেছেন, ঐ শেয়ারহোল্ডাররা ফ্রিতেই স্যাঙ এর জন্য উক্ত ফ্লাটটি পুনরায় বিলাসবহুল সামগ্রী দিয়ে সাজিয়ে দিয়েছিলেন।
 
তবে, ডোনাল্ড স্যাঙ তাঁর বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু