সিরিয়ার ৫২ বছর বয়সী শিল্পী ও ভাস্কর নিজার আলী বাদার। তিনি নিপুণ হাতে সিরিয় যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি মানবতা ও বিশ্বশান্তির সকল দিক তুলে ধরেছেন নুড়ি পাথরের মাধ্যমে।
বিগত ৩৫ বছর যাবত তিনি সমুদ্রের তীর থেকে এই পাথরগুলো সংগ্রহ করেছেন আর তাতেই ফুটিয়ে তুলেছেন মনের ভাব।
IMG0
মুহুর্মুহু বোমা বর্ষণে গুড়িয়ে যাওয়া সিরিয়ার কথা বলছে নুড়ি পাথরগুলো। যেখানে প্রতিটি পাথরের টুকরোই যেন এক একটি গল্প বলে যাচ্ছে।
IMG1
ছবিগুলোতে দেখানো হয়েছে যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষায় ব্যস্ত একটি পরিবার। কিছু প্রয়োজনীয় জিনিস ও শিশুদের মাথায় নিয়ে চলেছে তারা।
IMG2
দেখানো হয়েছে মৃত মানুষের চিত্র, যুদ্ধে প্রাণ হারানো রক্তাক্ত মানুষ । রয়েছে প্রেম ভালবাসার প্রকাশ, স্বজন হারানোর বেদনা, যুদ্ধের ভয়াবহতায় ভীত সন্ত্রস্ত শিশু।
তার এই নুড়ি পাথরের শিল্পকে তিনি মনের ভাব প্রকাশের এক অভিনব উপায় হিসেবে নিয়েছেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু