আন্ডারওয়্যার থেকে সেনিটারি ন্যাপকিন এমনকি প্লাস্টিক সার্জারির প্রোডাক্টের নাম, সবই রাখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের নামে! চীনে প্রডাক্ট রেজিস্ট্রি অফিস থেকে এমনটাই জানানো হয়েছে। ২০১৬ সালের নভেম্বর থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত কয়েক হাজার চায়না পণ্য ইভাঙ্কা ট্রাম্প বা ইভাঙ্কা নামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে।
রেজিস্ট্রেশন অফিস থেকে বলা হয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মার্কিন কোন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির দূরতম সম্পর্ক নেই। আর ইভাঙ্কা ট্রাম্প এদের কারো কথা জানে না। কিন্তু মার্কিন নির্বাচনের পর থেকে ট্রাম্প কন্যার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের পণ্য বিক্রি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এই পণ্য রেজিস্ট্রেশনের তালিকায় আছে আন্ডারওয়্যার, সেনিটারি ন্যাপকিন, প্লাস্টিক সার্জারির পণ্য, ডায়াট পিল, অ্যান্টি রিংকেল ক্রিম, স্পা সার্ভিস, শরীর মেসেজের মেশিন এমন আরো অনেক কিছু। মোট ২৫৮ টি ব্রান্ডের নাম ইভাঙ্কা ট্রাম্পের নামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে।
এ ছাড়াও ইভাঙ্কা ট্রাম্পের মত নিজের চেহারা করার জন্যও প্লাস্টিক সার্জারির আহ্বান জানাচ্ছে তারা।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের পর থেকে চীনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খুব উষ্ণ না হলেও দেশটিতে তার এবং তার পরিবারের জনপ্রিয়তা মোটেও কম নয়। এনডিটিভি।
ইত্তেফাক/রাফাত