সিরিয়ার অস্কার মনোনীত ডকুমেন্টারি পরিচালককে নিষিদ্ধ করলো আমেরিকা

সিরিয়ার ২১ বছর বয়সী অস্কার মনোনীত ডকুমেন্টারি পরিচালককে আমেরিকাতে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা-বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
 
মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া পরিচালক খালেদ খতিব ব্রিটিশ ডকুমেন্টারি সিনেমা ‘হোয়াইট হেলমেট’ এর অধিকাংশ ছবিধারণ করেছেন।
 
৪০ মিনিটের এ ডকুসিনেমাটি সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত, যাতে যুদ্ধের ভয়াবহতার মধ্য থেকে সাধারণ মানুষকে উদ্ধারে নিয়োজিত অসম সাহসী সিরিয়ান সিভিল ডিফেন্সের কর্মকাণ্ড দেখানো হয়েছে।
 
আর এই সিনেমার মাধ্যমে এবারের অস্কারের স্বল্পদৈর্ঘ্য বিভাগের পুরস্কারটি ব্রিটেনের হাতে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকে।
 
 
খালেদ খতিব নিজেও হোয়াইট হেলমেট গ্রুপের একজন সক্রিয় সদস্য যিনি এই সিনেমা তৈরীর পাশাপাশি সিরিয়াতে গৃহযুদ্ধ বন্ধে কাজ করেছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু