ফিলিপাইনে দুদের্তের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজারো মানুষ রাস্তায় নেমে দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুদের্তে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে।  বিক্ষোভকারীরা এটিকে ১৯৮৬ সালের বিদ্রোহ বার্ষিকী পালন হিসেবে ঘোষণা করেছে।
 
দেশটির বামপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা সেই স্থানে জড়ো হয়েছেন, যেখানটিতে এরআগে গণমানুষের বিক্ষোভের পর ২০ বছর দেশটির ক্ষমতায় থাকা তৎকালীন একনায়ক ফার্দিনান্দ মার্কোস পালিয়ে যেতে বাধ্য হন।
 
তবে বর্তমানে চলাকালীন বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিরা জানাচ্ছেন, এটি প্রেসিডেন্ট দুদের্তের একতরফা বর্বর মাদকবিরোধী যুদ্ধের বিপরীতে সরব প্রতিবাদ।
 
কিন্তু এই জমায়েতের বিপক্ষে অংশ নিয়ে প্রেসিডেন্ট সমর্থকদের একটি দল ম্যানিলার রিজাল পার্কের কাছে একটি র‌্যালী বের করে।
 
তারপরেও ১৯৮৬ সালের বিদ্রোহ বার্ষিকী পালনকারীদের সর্মথন দেয়ার জন্য তাদের সঙ্গে দুদের্তের পূর্ববর্তী প্রেসিডেন্ট বেনিগনো একুইনোসহ বর্তমান সরকারের ভাইস প্রেসিডেন্ট লেনি রোব্রেদোও অংশ নেন।
 
উল্লেখ্য, গত ডিসেম্বরে দুদের্তের সঙ্গে বনিবনা না হওয়ায় রোব্রেদো দেশটির সরকারের মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু