দু’দিন আগে চিনের সিচুয়ান প্রদেশের ‘চেঙদু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ে’ পালিত বাচ্চা পান্ডার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আইপান্ডা নামে একটি সংস্থা। এই দু’দিনেই তা ১১ কোটি ৭০ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আর প্রত্যেকেই পান্ডার এই কান্ড দেখে অবাক। ঠিক যেন কোনও মানব শিশু খেলার জন্য বায়না ধরেছে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে কাজ করছেন পান্ডাটির পরিচর্যাকারক এক ব্যাক্তি। ন্যানি নামের ঐ ব্যক্তির পা ধরে ঝুলে রয়েছে একটি বাচ্চা পান্ডা। প্রথমে তিনি তাকে একটু উঁচুতে রেখে আসেন। যাতে তার কাজে আর বিরক্ত না করতে পারে। কিন্তু ছোট্ট পান্ডাটি ঠিক সেখান থেকে নেমে সোজা গিয়ে পড়ে ন্যানির পায়ে। পা জড়িয়ে ঝুলে পড়ে। বিরক্ত হয়ে ফের তাকে আরও দূরে একটা জায়গায় রেখে আসেন তিনি। কিন্তু এবারেও আটকানো যায়নি তাকে। আস্তে আস্তে রাস্তা বের করে ঠিক চলে আসে তাঁর কাছে। আর এসে আগের মতোই ফের তাঁর পা জড়িয়ে ধরে। এই ভাবে যতবারই তিনি তাকে দূরে সরিয়ে দেন, ততবারই ঠিক তাঁর কাছে এসে পা জড়িয়ে ধরে। গ্লোবাল টাইমস।
ইত্তেফাক/সেতু