রাশিয়ার বিরোধী দলীয় নেতা বোরিস নেমতসভ হত্যায় জড়িতদের বিচার দাবীতে দেশটির রাজধানী মস্তোতে বিক্ষোভ করেছে তার সমর্থকরা।
এরআগে ২০১৫ সালে ক্রেমলিনের বাইরে একটি সেতুতে তাকে গুলি করে হত্যা করা হয়।
দেশটির ডেমোক্রেট এই নেতা ছিলেন সাবেক প্রেসিডেন্ট বোরিস ইয়েতসিন সরকারের উপ-প্রধানমন্ত্রী, যাকে পুতিনের সবচেয়ে বড় সমালোচক হিসেবে অভিহিত করা হতো।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দেশটিতে ৫জন চেচেন ব্যক্তির বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে।
কিন্তু এই ব্যক্তিদের সবাই নিজেদের নির্দোষ দাবী করায় নেমতসভের পরিবারের লোকজন আশঙ্কা করছেন, কোনদিনই এ হত্যার প্রকৃত সত্য ও নির্দেশনাকারীর তথ্য বেরিয়ে আসবে না।
IMG0
উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে ইউক্রেনিয়ান বান্ধবীর সঙ্গে এক রেস্টুরেন্ট থেকে হেটে বাড়ি ফেরার পথে নেমতসভকে পেছন থেকে গুলি করে দুর্বৃত্তরা। বিবিসি।
ইত্তেফাক/সেতু