রাসায়নিক ভিএক্স আক্রমণের ১৫-২০ মিনিটে মারা যান ন্যাম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে ভিএক্স নামের বিষাক্ত স্নায়ু আক্রমণকারী রাসায়নিক দিয়ে আক্রমণ করা হয়। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামনিয়াম সতশিবম এ তথ্য নিশ্চিত করে বলেন, এই রাসায়নিক দিয়ে আক্রমণের পরে ১৫-২০ মিনিটের মধ্যে মারা যান।
 
ভিএক্সকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে নিষিদ্ধ করেছে জাতিসংঘ। চামড়ায় এর একটি ফোটা পড়লে তৎক্ষণাৎ নিশ্চিত মৃত্যু   
 
গত ১৩ ফেব্রুয়ারি ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী এই নার্ভ এজেন্ট দিয়ে আক্রমণ করা হয়। দুই নারীই গ্রেফতার হয়েছে, তবে তাদের দাবি কৌতুক ভিডিও (প্র্যাঙ্ক) নির্মাণের কথা বলে তাদের নার্ভ এজেন্ট দেয়া হয়েছিল। আটক হওয়া ইন্দোনেশিয়ান নারী সিতি আইসাহ দাবি করেছেন, তাকে ৪০০ রিঙ্গিত ও একটি ন্যাপকিন দিয়ে ন্যামকে নির্দেশ করে বলা হয় তার মুখে এটা মাখিয়ে দিতে । তাকে বলা হয়েছিল সেটি ছিল বেবি ওয়েল।
 
ডোয়াহ থি হুয়োং নামের ভিয়েতনামি নারীও এই দাবি করেছেন। তবে পুলিশ জানিয়েছে, ওই দুই নারীকেই আক্রমণের পর পরই হাত ধুয়ে ফেলার প্রশিক্ষণ দেয়া হয়েছিল। একজন উত্তর কোরীয় নাগরিককে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় আটক করা হয়েছে। এছাড়া উ. কোরীয় দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হিয়ন কুয়াং সং-সহ সাত সন্দেহভাজন উ. কোরীয় নাগরিককে খোজা হচ্ছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির