এবার জ্বলন্ত বাসের সামনে বরযাত্রীর সেলফি

 
গত কয়েক বছরে সেলফি নিয়ে কম আলোচনা হয়নি। সন্ত্রাসী হামলায় নিহত হওয়া মিশরের সমুদ্র তীরে সেলফি তুলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন ব্রিটিশ এমপি। এবার ঘটল আরো এক ব্যতিক্রমী ঘটনা।
 
বিয়ের অনুষ্ঠান শেষে সবাই ছবি তোলার কাজে ব্যস্ত। ফটোগ্রাফার আমন্ত্রিত অতিথিদের ছবি তুলছেন। এমন সময় তারা দেখল বরযাত্রী বহনকারী বাসটিতে আগুন জ্বলছে। কালো ধোয়ায় ছেয়ে গেছে বাসটি।
 
 
বরযাত্রীরা আগুন নেভানোর চেষ্টা না করে উল্টো সেলফি উঠানো শুরু করলো। জ্বলন্ত বাসের সামনে নানা ভঙ্গিতে উঠিয়ে ফেললো দুর্লভ কিছু সেলফি।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/রাফাত