পশ্চিম তীরে এক ফিলিস্তিনীকে হত্যা করলো ইসরাইলি বাহিনী

পশ্চিম তীরের রামাল্লা শহরে রোববার রাতে ইসরাইলি সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ফিলিস্তিনী নিহত হয়েছে। 
 
ইসরাইলি বাহিনীর এক নারী মুখপাত্র জানান, ইসরাইলি সেনারা এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় লোকটি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে বাড়িটি তল্লাশি চালিয়ে সেনারা দুটি অস্ত্র পেয়েছে। 
 
এদিকে ফিলিস্তিনের হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ঘটনায় দুই ফিলিস্তিনী আহত হয়েছে।
 
২০১৫ সালের অক্টোবর মাসে উভয়পক্ষের মধ্যে সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ২৫৪ ফিলিস্তিনী, ৪০ ইসরাইলি, দুই আমেরিকান, এক জর্দানী, এক ইরিত্রিয়ান ও এক সুদানী নাগরিক প্রাণ হারিয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু