পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত চেকপয়েন্টে জঙ্গি হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রবিবার রাতে মোহমান্ড এজেন্সি চেকপয়েন্টে এই হামলা করে জঙ্গিরা।
বর্ডার চেকপয়েন্টে এই হামলার প্রতি আক্রমণে ১০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সোমবার বিবৃতিতে বলা হয়, জঙ্গিরা আফগানিস্তান সীমান্তের ওপার থেকে মোহমান্ড এজেন্সিতে এসে আক্রমণ করে। গোলাগুলিতে ৫ সেনা নিহত হয়েছে আর ১০ জঙ্গি নিহত হয়।
নিহত জঙ্গিরা হচ্ছে নায়েক সানাউল্লাহ, নাইক সফদার, সিপাহী আলতাফ, সিপাহী নেক মোহাম্মদ ও সিপাহী আনোয়ার। পাকিস্তান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া জঙ্গিদের রুখে দেয়ার প্রশংসা করে বলেন, জঙ্গিরা সবার শত্রু এবং তাদের সীমান্তে অবাধে চলাচল বন্ধ করতে হবে। নিহত সেনাদের মৃত্যুতে বিষাদ প্রকাশ করে তাদের উৎসর্গের কথা স্মরণ করেন তিনি। ডন।
ইত্তেফাক/সাব্বির