মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে না সাতটি মুসলিম দেশের নাগরিক- এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি আদেশে স্বাক্ষর করেন।
আদেশটি সোমবার সংশোধন করা হয়েছে। তালিকা থেকে ইরাককে বাদ দিয়ে ছয়টি দেশের নাগরিকের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
হোয়াইট হাউস মুখপাত্র মাইকেল শর্ট ডোনাল্ড ট্রাম্পের এ সংশোধনীর ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন, এটি প্রেসিডেন্টের ব্যক্তিগত সিদ্ধান্ত।
এদিকে ইরাক সরকার তার দেশের নাম নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছে মার্কিন সরকারকে।
ইত্তেফাক/নূহু