টয়েলট থেকে তীব্র ‘কটু গন্ধ’ আসার অভিযোগ ওঠায় একটি প্লেনকে জরুরী অবতরণ করতে হয়েছে।
বোয়িং ৭৩৭ ‘স্পাইস জেট’ প্লেনটি চার শিশু সহ ২০০ জন যাত্রী ও ক্রু ছিল নিয়ে ভারতের ব্যাঙ্গালোর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিল তখনই এই কটু গন্ধ অসহ্য হয়ে ওঠে যাত্রীদের কাছে।
যাত্রীরা এই কটু গন্ধ প্লেনের মধ্যে মাত্র কয়েক মিনিট পেয়েছিল কিন্তু এতে করেই বিরক্ত হয়ে পাইলট নিকটস্থ হায়দারাবাদ বিমান বন্দরে প্লেনটি জরুরী অবতরণ করেন।
বাজেট এয়ার লাইনের মুখপাত্র- যাদের ট্যাগ লাইন হল ‘ রেড, হট ও স্পাইস কটু গন্ধকে ‘খুব নোংড়া গন্ধ’ হিসেবে বর্ণণা করেন।
স্পাইস জেটের একজন মুখপাত্র বলেন, ককপিটের কাছে থাকা একটি টয়লেট থেকে অত্যন্ত কটু গন্ধ আসায় বোয়িং ৭৩৭ প্লেনটি হায়দারাবাদে জরুরী অবতরন করানো হয়।
এরপর হায়দারাবাদে নেমে প্লেনটির টয়লেট ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে তারপর ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
তবে টয়লেটে এই কটু গন্ধের কারণ তিনি প্রকাশ করেন নি।
ইত্তেফাক/রেজা